টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন

টাঙ্গাইলে ভাঙচুরকৃত নির্বাচন অফিস। পুরোনো ছবি
টাঙ্গাইলে ভাঙচুরকৃত নির্বাচন অফিস। পুরোনো ছবি

টাঙ্গাইল-২ ও ঘাটাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম।

এর আগে, (ভুয়াপুর-গোপালপুর) আসনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় ভুয়াপুর কাঁচা বাজারের পেছনে স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদার নির্বাচনী আলোচনা করা অবস্থায় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা করে অফিস ভাঙচুর করে। এতে একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

অপরদিকে গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে ঘাটাইল-৩ আসনে সংগ্রামপুর ইউনিয়নে নির্বাচনী অফিসে হামলা হয়। সেখানেই ৫ জন আহত হয়।

গোপালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, আমার কর্মীরা মাঠে কাজ করতে পারছে না। আমি এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

ঘাটাইল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান বলেন, আমার সংগ্রামপুর ইউনিয়নে দুটি অফিস ভাঙচুর করছে। এ ব্যাপারে জেলা রিটার্নিং বরাবর আবেদন করছি।

ঘাটাইল-৩ আসনের নৌকার প্রার্থী ড. কামরুল হাসান বলেন, আমার এবং আমার কর্মী সমর্থকদের বলেছি আমরা কোনো অপরাজনীতির সঙ্গে জড়িত হব না। কাজেই আমাদের নিয়ে কেউ কোনো প্রশ্নই উঠাতে পারবে না। আমি নিজে একজন শিক্ষক। সেখানে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য না।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কায়ছারুল ইসলাম বলেন, দুটি আসনের ব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি খুব গুরুত্ব সহকারে দেখছি। এ ছাড়াও ঘাটাইল আসনের দুটি প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তারা আমাকে কথা দিয়েছে সুষ্ঠুভাবে আচরণবিধি মেনে কাজ করবে। অপরদিকে, গোপালপুরে আজ সারাদিন থানার ওসি ও অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন করেছি। সেখানে তারা কঠোর নজরদারি করছে। দুটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট তো আছেই। তা ছাড়াও আরও একজন করে মোতায়েন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১১

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১৩

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১৪

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১৮

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১৯

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

২০
X