মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৩

ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক আহত হন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার কুয়াদা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পোস্টার লাগানোকে কেন্দ্র করে কুয়াদা বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ নেতা লিটন হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ও মোকলেছুর রহমান গুরুতর আহত হন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর সমর্থক বলে জানা গেছে।

ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট শহিদুল ইসলাম মোড়ল বলেন, সকালে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলীর (ঈগল প্রতীক) সমর্থকরা নির্বাচনী প্রচারের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় যুবলীগ নেতা আশিকুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীকের ৮-১০ জন সমর্থক স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীর তিন সমর্থক গুরুতর আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মারধরের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ ঘটনায় বিকেলে থানায় একটি অভিযোগ করেছি।

এদিকে, খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এমপি পদপ্রার্থী এসএম ইয়াকুব আলী ঘটনাস্থলে যান। ইউপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন। এ সময় মনিরামপুর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে যুবলীগ নেতা আশিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, সকালে শুনেছিলাম কুয়াদা বাজারে ধাক্কাধাক্কি হয়েছে। পরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করেছেন। তবে, এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১০

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১১

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১২

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৩

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৪

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৫

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৬

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৭

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৮

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

১৯

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

২০
X