টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা
টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ছবি : কালবেলা

টাঙ্গাইলে কালিহাতী উপজেলায় বাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ট্রাকটি উল্টে সিএনজির ওপর পড়লে শিশুসহ দুজন নিহত হয়। এ ছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কালিহাতী পৌরসভার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ের ওসি মীর মোহাম্মদ সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার ঘাটান্দি শিয়ালকোল এলাকার হিরামুন (৮০) ও কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সোহলের ছেলে আব্দুল্লাহ (১১)।

এলেঙ্গা হাইওয়ের ওসি মীর মোহাম্মদ সায়েদুর রহমান জানান, একটি ট্রাক টাঙ্গাইলের দিকে আসার সময় বাসের সংঘর্ষে সিএনজির ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এ দুর্ঘনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কালিহাতী ফায়ার সার্ভিসের ইনচার্জ আহসান হাবিব বলেন, দুর্ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ি অপসারণ করে। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনরা আসার পর লাশ হস্তান্তর করা হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিশিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১০

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১১

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১২

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৩

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৪

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৫

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৬

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১৭

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৮

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

২০
X