সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে গলাকেটে হত্যা

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দিনের পর দিন অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় বাধা দেন স্বামী। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী ও তার প্রেমিক। প্রেমিককে সঙ্গে নিয়ে অসুস্থ স্বামীকে জবাই করে হত্যা করেন তিনি।

সোমবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। এর আগে গত ২৬ জুন ঢাকার সাভারের সাধাপুর এলাকা থেকে ওই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম ব্যাপারী (৫৫) ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের কুঠিরচর গ্রামের নেহাজ উদ্দিনের ছেলে।

সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গত ২৬ জুন সাধাপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ সংলগ্ন একটি বাড়ি থেকে নুর ইসলাম ব্যাপারীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় মৃতের ছেলে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর তদন্তের একপর্যায়ে সন্দেহ হলে গত ২৮ জুন পুলিশ নিহতের স্ত্রী ইতি বেগম ওরফে রানী (৩৫) এবং তার প্রেমিক আব্বাস আলীকে (৫০) গ্রেপ্তার করে। ইতিকে ওইদিনই আদালতে পাঠানো হলে সে আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। অপরদিকে আব্বাস আলীকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সেও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X