চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চসিকে সভা

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে চসিকের কর্মকর্তারা। ছবি : কালবেলা
বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে চসিকের কর্মকর্তারা। ছবি : কালবেলা

বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দক্ষিণ কোরিয়ার একটি যৌথ পরামর্শক দলের সঙ্গে সভা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সোমবার (৩ জুলাই) টাইগারপাস চসিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় চসিকের বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা এবং তা কাটিয়ে উঠতে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায় তা আলোচনায় উঠে আসে।

সভায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের দ্রুত বর্ধমান জনসংখ্যার ফলে বর্জ্য ব্যবস্থাপনা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বর্জ্য ব্যবস্থাপনাকে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ঢেলে সাজানো এখন সময়ের দাবি। বর্জ্য কেবল অপসারণ করলেই হবে না। এ বর্জ্য থেকে কীভাবে জ্বালানি উৎপাদন করা যায় এবং দূষণের নিঃসরণ কমানো যায় তা নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই আমি।

সভায় চসিকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম প্রমুখ।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার কিয়ুঙয়োন ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিয়ুঙ হি ইয়ুন, দি হ্যাম সোলজের প্রধান নির্বাহী কর্মকর্তা শিনহিয়ুন ক্যাং ও কোরিয়া ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টসের ম্যানেজার জিওং ওয়াং হোং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X