হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ করলেন ব্যবসায়ীরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। দেশের বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় আমদানি করছেন না বলে তারা জানিয়েছেন। সোমবার (৩ জুলাই) আমদানি-রপ্তানি শুরু হলেও হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হয়নি।

দেশের বাজারে দাম অস্থিতিশীল হয়ে উঠলে সরবরাহ স্বাভাবিক রাখতে গত ২৫ জুন ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। সেই মোতাবেক ২৬ জুন থেকেই বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে পাঁচটি ট্রাকে ২৭ টন ১৬৬ কেজি কাঁচামরিচ আমদানি করা হয়। এসব মরিচ বন্দরে ২০০ টাকা থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল।

এদিকে আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে আবারও দাম বাড়লে অথবা ভারতের বাজারে দাম কিছুটা কমলে ফের কাঁচামরিচ আমদানি শুরু করবেন।

হিলি স্থলবন্দরের এক আমদানিকারক বলেন, বর্তমানে বাংলাদেশে কাঁচামরিচের যে দাম রয়েছে; তাতে ভারত থেকে আমদানি করলে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা লোকসান গুনতে হবে। এখন ভারতের মোকামে প্রতি কেজি ১১০ থেকে ১২০ রুপিতে কিনতে হচ্ছে। সঙ্গে পরিবহন খরচ রয়েছে ১৫ টাকা। এ ছাড়া কাস্টমসে শুল্ক, বন্দর চার্জ ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। ফলে ভারত থেকে ১ কেজি কাঁচামরিচ আমদানিতে মূল্য দাঁড়াচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের সংগনিরোধ রোগতত্ত্ববিদ শামীম আহমেদ বলেন, রোববার বিকেল পর্যন্ত হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক ৪ হাজার ২০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছেন। আমদানি করা মরিচ পরীক্ষা শেষে দ্রুত সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যাতে আমদানিকারকরা দ্রুত খালাস করে নিতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X