বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:৫২ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নৌকা প্রতীকের প্রার্থীর ৩ ক্যাম্পে আগুন

বরগুনায় নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
বরগুনায় নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর তিনটি প্রচার ক্যাম্পে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করতে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

ঘটনাস্থলগুলোতে গিয়ে জানা গেছে, শুক্রবার (৫ জানুয়ারি) ভোরের কিছু আগে সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি বাজার ও ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের রোডপাড়া বাজারের নৌকা প্রতীকের নির্বাচনী প্রচার ক্যাম্পের তালা ভেঙে এবং বুর্জিরহাট বাজারের ক্যাম্পটির কাঠের দরজায় অগ্নিসংযোগ করা বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী ও নৌকা প্রতীকের সমর্থকরা। বুর্জিরহাটর বাজারের ক্যাম্পটির দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অপর দুটি ক্যাম্পের ভেতরে থাকা টেবিল, চেয়ার, ব্যানারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

এ বিষয়ে ফুলঝুড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ইলিয়াস হোসেন বলেন, প্রতিদিনের মতো গতরাতেও আমরা প্রচার ক্যাম্পে তালা দিয়ে যে যার বাড়ি চলে যাই। পরে সকালে খবর পাই রাতেই আমাদের তিনটি প্রচার ক্যাম্পে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। পরে ক্যাম্পে এসে দেখি তালা ভাঙা এবং ভেতরে আসবাবপত্রগুলো পোড়া অবস্থায় দেখতে পাই।

ঘটনার বিষয়ে জানতে বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে হয়তো এ অগ্নিসংযোগ করা হতে পারে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১০

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১১

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

১২

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

১৩

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১৪

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১৫

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১৬

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৭

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৮

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৯

বাবা খুন-ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

২০
X