পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

আমি জয়ের ব্যাপারে আশাবাদী : বাণিজ্যমন্ত্রী

ভোট দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা
ভোট দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভোট দিয়েছেন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পীরগাছার জ্ঞানেন্দ্র নারায়ণ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট দেওয়ার পর বাণিজ্যমন্ত্রী টিপু মনশি সাংবাদিকদের বলেন, আমি কয়েকটি ভোটকেন্দ্র সকাল থেকে ঘুরেছি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। আশা করছি এই আসনে ৬০ ভাগ ভোট কাস্ট হবে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।

বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এই আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। তার সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পীরগাছা ও কাউনিয়া এই দুই উপজেলা মিলে রংপুর-৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজর ৪৯ জন, মহিলা ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, হিজড়া ভোটার ৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X