নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৫ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আ.লীগ নেতার মার্কেট ভাঙচুর

নোয়াখালী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নোয়াখালীর সেনবাগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিকের মালিকানাধীন মার্কেটে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত।

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছমির মুন্সিরহাট পশ্চিম বাজারে জাহাঙ্গীর আলম কমপ্লেক্স নামক ওই মার্কেটে ভাঙচুরের ঘটনাটি ঘটেছে।

লায়ন জাহাঙ্গীর আলম মানিক সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে স্বতন্ত্র (কাঁচি) মার্কার প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারশনের সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে নির্বাচনী প্রচারের কাজ করেছিলেন।

রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর একদল দুর্বৃত্ত তার মার্কেটে অতর্কিত হামলা চালিয়ে মার্কেটের প্রবেশ গেট ও ইটপাটকেল নিক্ষেপ করে মার্কেট ভাঙচুর করে। এ ঘটনায় অজ্ঞাত ১০/১২ জনের নাম উল্লেখ করে সেনবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লায়ন জাহাঙ্গীর আলম মানিকের ছোট ভাই সানজী গ্রুপের পরিচালক ফিরোজ আলম খোকন ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানের ভাড়া কমানো নিয়ে যা বললেন বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১০

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১১

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১২

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৩

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৪

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৫

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

১৬

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

১৭

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

১৯

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

২০
X