বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নদী থেকে হরিণ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বিষখালী নদী থেকে হরিণ উদ্ধার। ছবি : কালবেলা
বরগুনা পাথরঘাটার বিষখালী নদী থেকে হরিণ উদ্ধার। ছবি : কালবেলা

বরগুনা পাথরঘাটার বিষখালী নদীতে ভাসতে দেখে একটি হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। উদ্ধার হওয়া ওই হরিণটির শরীরে ক্ষত চিহ্ন দেখা গেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন বিষখালী নদীতে ভাসতে দেখে হরিণটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা। শরীরে একাধিক ক্ষত চিহ্ন থাকায় হরিণটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে পাঠানো হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হরিণটির পেছনের বাম পায়ে মারাত্মক আঘাত রয়েছে। হয়তো কোনো প্রাণির আক্রমণে এমনটি হতে পারে। হরিণটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠবে।

এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার থেকে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং ওজন প্রায় দুই মণ হতে পারে।

তিনি বলেন, হরিণটির চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১০

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১১

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১২

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৩

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৪

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৫

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৬

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৭

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৮

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৯

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

২০
X