লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১০:১৫ এএম
আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি: ৩ মামলা

গ্রেপ্তার সজীব ও মনসুর। ছবি : কালবেলা
গ্রেপ্তার সজীব ও মনসুর। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর পৌর শহরে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণালংকার লুটের ঘটনায় তিনটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে সদর থানায় পৃথক এ মামলাগুলো করা হয় বলে সদর থানার ওসি মোসলেহ উদ্দিন জানিয়েছেন।

মামলা তিনটির মধ্যে একটি ডাকাতির ঘটনায়, আরেকটি বিস্ফোরক আইন এবং অন্যটি সড়ক দুর্ঘটনা আইনে।

বিস্ফোরক ও সড়ক দুর্ঘটনা আইনে করা দুই মামলায় বাদী হয়েছে পুলিশ। আর ডাকাতি মামলার বাদী হয়েছেন প্রান্ত কর্মকার নামের এক ব্যক্তি।

তিন মামলায় গ্রেপ্তাররা হলেন- বরগুনার খস্নিছড়া গ্রামের সজীব (২৮), নরসিংদীর বাগবাড়ী গ্রামের রনি মুনসুর (৪০) ও চট্টগ্রামের চাদগাঁও আবদুর রব সড়কের মো. বিল্লাল হোসেনসহ (৩৬) অজ্ঞাত আরও ২৪ জন।

ওসি মোসলেহ উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এর আগে ৭ জুন রাত সাড়ে ৮টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ‘আর কে শিল্পালয়’ নামে সোনার দোকান থেকে স্বর্ণালংকার লুট করে। এ সময় দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর হওয়ায় রাতেই তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।

সে সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল উদ্ধারের খবর জানায় পুলিশ।

এদিকে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় তাদের বহন করা পিকআপভ্যানটি ঢাকা-রায়পুর মহাসড়কের ইটেরপুল এলাকায় দুর্ঘটনার শিকার হয়। তাদের গাড়ির নিচে চাপা পড়ে সফি উল্যা (৬০) নামের এক পথচারী নিহত হন। আহত হন ইসমাইল হোসেন নামের আরও এক পথচারী।

সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলের সদস্য সজীব ও মনসুর নামের দুইজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে সজীবের বাড়ি বরগুনা এবং মনসুরের বাড়ি নরসিংদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X