খান মাহমুদ আল রাফি, মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পান বেচেই লাখোপতি মেহেরপুরের মোস্তাক

শিশুর মুখে বাহারি আগুন পান তুলে দিচ্ছেন মুস্তাক। ছবি : কালবেলা
শিশুর মুখে বাহারি আগুন পান তুলে দিচ্ছেন মুস্তাক। ছবি : কালবেলা

মেহেরপুর পৌর শহরের স্টেডিয়াম রোড মোড়ে মোস্তাক পান স্টলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি প্রায় ২৬ বছর ধরে পান বিক্রি করছেন। সময়ের সাথে তার ব্যবসায় সফলতার জন্য পানে এনেছেন নানা বৈচিত্র্য। এখন তিনি প্রতি মাসে শুধু পান বিক্রি করেন প্রায় ২ লাখ টাকার। এ থেকে যে মুনাফা হয় তাতে সংসার চালিয়ে কিছু সঞ্চয়ও করেন তিনি।

মেহেরপুর ছাড়াও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এমন কী যশোর থেকেও অনেকে শখের বশে পান খেতে আসেন মোস্তাকের কাছে।

সময়ের বিবর্তনের সাথে কাঠের টং দোকান থেকে পাকা হয়েছে মোস্তাকের পানের দোকান। নানা নামে নামকরণ হয়েছে মোস্তাকের দোকানের পানের। যেমন আগুন পান, আইস পান, চকোলেট পান, গোল্ডেন পান, বেনারসি পান, শাহি পান, কাশ্মীরি পান, জামাই-বউ পান, ভালোবাসার পান, হানিমুন পান আরও কত কী।

বাহারি রংয়ের মসলাযুক্ত এ পান মানুষের নজর কাড়ছে। প্রায় শতাধিক পদের উপকরণ দিয়ে তৈরি মিষ্টিযুক্ত আগুন পানের স্বাদ নিতে তরুণ-তরুণীরা বেশি আগ্রহ প্রকাশ করলেও বাদ যায় না বৃদ্ধ ও শিশুরাও। মুখে দেওয়ার আগে পানে আগুন জ্বেলে দেওয়া হয় বলে এর নামকরণ হয়েছে আগুন পান।

পানে কী মসলা ব্যবহার করেন এমন প্রশ্ন করতেই মুচকি হেসে মোস্তাক বলেন, পান এখন আর কেবল চুন, সুপারি, খয়ের আর জর্দা ব্যবহারেই সীমাবদ্ধ নেই, ব্যবহার হয় বাহারি মসলার। তারপর এক নিশ্বাসেই অর্ধ শতাধিক স্বাদ বৃদ্ধিকারী মসলার নাম বলে ফেলেন তিনি। এর মধ্যে অন্যতম চমন-বাহার, এলাচ, তরক, ইমাম, নারিকেল, কিসমিস, মোরব্বা, খেজুর, খোরমা, তানশিন, তেরেঙ্গা, সেমাই, ঝুড়া, বিভিন্ন ধরনের জেলি ও সস ইত্যাদি।

মোস্তাক আরও বলেন, এসব মসলার কয়েকটি বিদেশ থেকে আমদানি করতে হয়। আর এই বাহারি মসলার স্বাদের কারণেই তার দোকানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সেরই মানুষ ভিড় জমায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১০

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১২

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৩

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৪

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৫

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৭

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৮

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

২০
X