শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজিকে ধর্ষণচেষ্টায় চাচা গ্রেপ্তার

শরীয়তপুর থানা। ছবি : কালবেলা
শরীয়তপুর থানা। ছবি : কালবেলা

ভাতিজিকে ধর্ষণের চেষ্টা মামলায় চাচা নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ ওই ইউনিয়নের পাঁচকাঠি গ্রামের চান মিয়া সরদারের ছেলে।

ধর্ষণচেষ্টার বিষয়টি নিশ্চিত করে পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম কালবেলাকে জানায়, সোমবার দুপুরে ওই শিশুকে বাড়িতে রেখে তার মা পাশের বাড়িতে মুড়ি ভাজতে যান। এ সুযোগে তাকে ঘরে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে মেয়েটির চাচা নুর মোহাম্মদ। এ সময় মেয়েটি চিৎকার করলে আশপাশের মানুষ আসলে নুর মোহাম্মদ পালিয়ে যাওয়ায় ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করেন এবং ওই সময়ে অভিযান চালিয়ে পাঁচকাঠি গ্রাম এলাকা থেকে নুর মোহাম্মদকে আটক করেন।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোমবার রাতেই নুর মোহাম্মদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

গোসাইরহাট থানার ওসি পুষ্পেন দেবনাথ বলেন, খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তাৎক্ষণিক অভিযুক্ত নুর মোহাম্মদকে গ্রেপ্তার করেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে শায়খ আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১০

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১১

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১২

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৩

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৪

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৫

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৬

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৭

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৮

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৯

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

২০
X