মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিহত যুবলীগ নেতা কামরুল। ছবি: সংগৃহীত
নিহত যুবলীগ নেতা কামরুল। ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কামরুল হাসান (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (২৯ জানুয়ারি) চালিভাঙ্গার বাগ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল চালিভাঙ্গা গ্রামের আবদুর রবের ছেলে। তিনি ছিলেন ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কুমিল্লা জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেঘনা উপজেলা) মো. আবদুল কাইয়ুমের অনুসারী।

এ সময় আরও ৮ জন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই নিজাম সরকার হত্যা মামলার প্রধান আসামি জেলা পরিষদের সদস্য মো.কাইয়ুম হোসেন ও তার দলের লোকেরা জামিনে মুক্তি পেয়েও আতঙ্কে নিজ বাড়িতে অবস্থান করতে পারছিলেন না।

বিষয়টি নিয়ে গত শুক্রবার মেঘনা থানায় গেলে পুলিশের পক্ষ থেকে বলা হয়- আপনারা বাড়ি যান, আমরা পুলিশ মোতায়েন করে রাখব। পরবর্তীতে রোববার রাত থেকে চালিভাঙ্গা বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

সে সুবাদে কাইয়ুম গ্রপের লোকজন সোমবার দুপুরে যার যার বাড়িতে যাওয়ার চেষ্টা করে। এ সময় হুমায়ুন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাইয়ুম গ্রুপের অনুসারীদের উপর হামলা চালায়। এতে কামরুলসহ ৮ জন আহত হয়। পরে আহতদের ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হলে ওই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামরুল মারা যায়।

এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার মুঠোফোনে বলেন, আমি আজকে বাড়িতে ছিলাম না। বিকাল ৪টায় এসেছি গ্রামে। আমার ছোট ভাই টিটু দুপুরে কাইয়ুমের বাবাকে লোকজন নিয়ে বাজারে ঘুরতে দেখেছে। পরে গ্রামের সবাই সেখানে গেছে বলে শুনেছি। পরবর্তীতে কি হয়েছে জানি না। আমার লোকজন কারো ওপর হামলা করেনি।

মেঘনা থানার ওসি মো. দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখনো থমথমে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে। ওই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের কারণে খুনের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশকে জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X