সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুলাভাইয়ের হাতে শ্যালক খুন 

শান্তিগঞ্জ থানা, সুনামগঞ্জ। ছবি : সংগৃহীত
শান্তিগঞ্জ থানা, সুনামগঞ্জ। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দোকানের ক্রেতা নিয়ে কথা কাটাকাটির জেরে আপন দুলাভাই কামাল মিয়ার (৫২) আঘাতে শ্যালক আলাউদ্দিন (৫০) নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন নায়নগর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

মঙ্গলবার ( ৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের নায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আলাউদ্দিনের বোনকে বিয়ে করে দুলাভাই কামাল ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়ি থাকতেন। পাশাপাশি দোকান দিয়ে তারা ব্যবসা করতেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এক স্কুলছাত্রী কিছু একটা কিনতে আলাউদ্দিনের দোকানের সামনে দিয়ে কামালের দোকানে যায়।

এ সময় আলাউদ্দিনকে উদ্দেশ্য করে কামাল প্রশ্ন করেন- তুমি আমার দোকানের কাস্টমার আটকানোর চেষ্টা করো কেন? এই নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয়।

এক পর্যায়ে কামাল তার দোকানে রাখা স্টিলের টুল দিয়ে আলাউদ্দিনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১০

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১১

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১২

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৩

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৪

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

১৭

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

১৮

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৯

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

২০
X