বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাত দখলমুক্ত করতে কড়া অবস্থানে পুলিশ

ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে পুলিশের অভিযান। ছবি : কালবেলা
ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে পুলিশের অভিযান। ছবি : কালবেলা

বরিশাল নগরীর সদর রোড এলাকার ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ব্যস্ততম জেলখানার মোড় থেকে নাজিরের পুল এবং চকবাজার এলাকায় এ অভিযান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লায়লা। বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও বিএমপি কমিশনার জিহাদুল কবিরের নির্দেশে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন তিনি।

রুনা লায়লা বলেন, ইতোপূর্বে নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকত। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাদের সেই দুর্ভোগ লাঘবে গত ২২ জানুয়ারি বরিশাল সিটি মেয়র ও বিএমপি কমিশনারের উপস্থিতিতে সমন্বয় সভা হয়।

সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে যানজট মুক্ত শহর বিনির্মাণে ফুটপাত দখলমুক্ত করণ অভিযান শুরু হয়েছে। নাগরিকদের দুর্ভোগ লাঘবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুল লতিফ, পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে, আব্দুর রহিমসহ অন্যান্য ট্রাফিক সার্জেন্টরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X