মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি : কালবেলা

ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্য আরেক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় ও শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানি পালী (৪৫) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার কালু খাঁর ছেলে। অপরজন জিয়াউর রহমান (৪৩) একই এলাকার ফালু বেপারীর ছেলে। পেশায় তারা মাংস ব্যবসায়ী (কসাই) ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গরুর হাটে গরু কিনতে যায় জানি পালী ও জিয়াউর রহমান। সেখান থেকে গরু কিনে মোটরসাইকেলে করে ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ওয়াহেদ অটো ফ্লাওয়ার মিলস অ্যান্ড এগ্রো প্রোডাক্টস কারখানার সামনে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়।

এর আগে, শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মতিউর রহমান (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত মতিউর রহমান ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিকগঞ্জের গোলড়া এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে ঢাকা-আরিচা মহাসড়কে মোটরসাইকেলে করে ফিরছিলেন তিনি। এ সময় শ্রীরামপুর এলাকায় ঢাকাগামী লেনে হার্ড ব্রেক করলে তার মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। পাকা সড়কে ছিটকে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সঙ্গের আরোহী মাটিতে ছিটকে পড়েন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, দুজন মাংস ব্যবসায়ী মোটরসাইকেলে করে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন। তখন অজ্ঞাত গাড়িকে ওভারটেকিং করার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়াও গতকাল শনিবার রাতে মহাসড়কে একটি ভ্যান দাঁড়ানো ছিল। সেটি দেখে ব্রেক করলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু হয়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১০

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১১

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১২

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৩

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৪

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৫

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৬

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৭

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৮

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

২০
X