বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টেকনাফে গুলি ছুড়ে স্কুলছাত্রকে গহিন পাহাড়ে নিয়ে গেল মুখোশধারীরা

অপহৃত আব্দুল আমিন। ছবি : সংগৃহীত
অপহৃত আব্দুল আমিন। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে গুলি ছুড়ে এক স্কুলছাত্রকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে পানবরজে কাজ করার সময় তাকে অপহরণ করা হয়।

ওই ছাত্রের নাম আব্দুল আমিন। সে মোক্তার আহমদের ছেলে। মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আমিন।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, সোমবার সকালে মা-বাবা, ভাই-বোনসহ আব্দুল আমিন পানবরজে কাজ করতে যান। হঠাৎ মুখোশধারী কিছু লোক অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে আব্দুল আমিনকে নিয়ে গহিন পাহাড়ের দিকে চলে যায়। এখন পর্যন্ত সন্ত্রাসীদের পক্ষ থেকে কোনো ধরনের মুক্তিপণ দাবি করা হয়নি।

তিনি বলেন, পুলিশের তৎপরতার কারণে দীর্ঘদিন ধরে অপহরণ বন্ধ ছিল। এখন আবার মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এসব প্রতিরোধে স্থায়ী সমাধান প্রয়োজন।

পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে অপহরণের বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X