মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাগরে র‌্যাবের ৪৮ ঘণ্টার অভিযান, ৩০ অস্ত্রধারী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি : কালবেলা
র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছে আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ পাওয়া গেছে। জব্দ করা হয়েছে দুটি ট্রলার। টানা ৪৮ ঘণ্টার অভিযানে এ সফলতা পায় র‌্যাব। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মো. করিম (৩৩), মো. জাফর (৩৫), শফি (৪০), আ. রহিম (২৫), মো. শওকত (৩৭), মো. ইসমাইল (২৬), নুর মোহাম্মদ (১৭), আব্দুর রহিম সিকদার (৩৪), মো. মফিজুর রহমান (৩০), ফজল হক (৪০), মো. কাছেদ (১৯), মো. আকিদ খান (৩৭), মো. হারুন (৪৪), মো. ইয়াছিন (২৯), মো. খলিলুর রহমান (২৫), মো. ইকবাল হোসেন (২৪), মো. শাহেদ (২২), মো. হোসেন (২৭), মো. আলী হোসেন (২৪), আব্দুল মান্নান (৪০), মো. সোলায়মান (৩৮), কক্সবাজার জেলার মো. রুবেল (৩৩) দেলোয়ার ইসলাম (৪২), মো. গিয়াস উদ্দিন (২৬), মো. দিদারুল ইসলাম (৩৩), মো. নাইম (১৯), ভোলা জেলার মো. শামীম (২১), মো. ইউসুফ (২৯), শাজাহান বেগম (৩৭) ও মো. সাহাব উদ্দিন (৩৫)।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাব অভিযানে নামে। এতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে দেশে তৈরি আটটি আগ্নেয়াস্ত্র, পাঁচটি কার্তুজসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে সাগরে জেলেদের অত্যাচার, চাঁদাবাজি এবং অপহরণসহ বিভিন্ন অন্যায় কাজ করতেন। তাদের প্রত্যেকের নামে মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১০

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১১

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১২

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৩

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৪

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৫

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৬

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৭

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৮

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৯

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

২০
X