শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

প্রবেশপত্র না পেয়ে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী-অভিভাবকরা

শেরপুরে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: কালবেলা
শেরপুরে স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: কালবেলা

শেরপুরের শ্রীবরদীর গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেও ১০ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ায় অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত স্কুল ঘেরাও করে রেখেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক জুলফিকার হায়দার ও অফিস সহকারী সেলিম মিয়ার ওপর দোষ চাপিয়েছেন। তাদের ফরম ফিলাপ না করার কারণেই এমন হয়েছে বলে জানান তিনি জানায়।

ভুক্তভোগী বিজ্ঞানবিভাগের শিক্ষার্থী মোমিনুল ইসলাম বলেন, আমরা স্কুল থেকে চাহিদা অনুযায়ী যা ফি নির্ধারণ করা হয়েছে, তাই দিয়েছি। আজ প্রবেশপত্র সংগ্রহের জন্য ২০০ টাকা আনতে বলা হয়েছে, তাও নিয়ে এসেছি।

পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা শিক্ষার্থী বিজলি আক্তার বলেন, যথাসময়ে ফরম পূরণ করেও প্রবেশপত্র পাইনি। স্যারদের গাফিলতির কারণেই এমন হয়েছে। পরীক্ষা দিতে না পেরে আমার জীবন থেকে একটি বছর চলে গেল। এজন্য দায়ীদের বিচার দাবি করছি।

মো. ইব্রাহিম নামের এক অভিভাবক বলেন, আমার ছেলের এসএসসি পরীক্ষার ফরম আমি নিজে গিয়ে পূরণ করেছি। কিন্তু পরীক্ষার প্রবেশপত্র না আসায় সে পরীক্ষা দিতে পারবে না। প্রধান শিক্ষকসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ফরম ফিলাপ ও রেজিস্ট্রেশনের দায়িত্ব পালন করছেন সহকারী প্রধান শিক্ষক জুলফিকার হায়দার ও অফিস সহকারী সেলিম মিয়া। তারা আমাকে ৭৬ জনের কথা বলেছে। আমি নিজে গিয়ে গতকাল প্রবেশপত্র সংগ্রহ করে আজ বিতরণের নির্দেশ দিয়েছি। তবে, তারা সম্ভবত ফরম ফিলাপ করেনি। করলে অবশ্যই প্রবেশপত্র আসত। তাই তাদের প্রবেশপত্র না আসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়াও তিনি বলেন, আমি কোনো টাকা নিজ হাতে গ্রহণ করি না। এর জন্য দায়িত্বপ্রাপ্ত লোক আছে।

শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রহুল আলম তালুকদার বলেন, ১০ পরীক্ষার্থীর প্রবেশপত্র না আসায় অভিযোগ পেয়েছি। আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছি। বিস্তারিত জেনে বলতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X