ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের ২ মাসের মধ্যেই সিলিন্ডার বিস্ফোরণে যুবকের মৃত্যু

নিহত মো. সাইদুল ইসলাম। ছবি : কালবেলা
নিহত মো. সাইদুল ইসলাম। ছবি : কালবেলা

ফেনীতে গ্যাস পাম্পে সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে মো. সাইদুল ইসলাম রনি নামে একজন নিহত হন। দুই মাস আগে তিনি বিয়ে করেছিলেন।এ ঘটনায় আহত চালক জাহিদ আলম (১৭)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার দেবীপুর এলাকায় প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে শহরের অদূরে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি চালিত একটি অটোরিকশায় সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মানুষ ভয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায় ও ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হন। তিনি ওই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আন্দার মানিক গ্রামে। এদিকে আহত গাড়ি চালক জাহিদ আলম (১৭) বর্তমানে ২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাড়ি জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে।

২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রুহুল মোহছেন সুজন জানান, নিহত সাইদুল ইসলামের মাথা ও শরীরের পেছনের অংশে আগুনে জ্বলসে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার মৃত্যু হয়। আহত অপরজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। পরে বিস্তারিত জানা যাবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১১

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৪

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৬

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৭

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৮

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৯

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

২০
X