নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যমুখীর বাগানে সেলফির ঝড়

নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যমুখী ফুলের সঙ্গে সেলফিতে মেতেছে তরুণীরা। ছবি : কালবেলা
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যমুখী ফুলের সঙ্গে সেলফিতে মেতেছে তরুণীরা। ছবি : কালবেলা

ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। চারদিকে হলদে চাদরে মোড়া। যতদূর চোখ যায় সূর্যের দিকে মুখ করে হাসছে সূর্যমুখী। আর এমন মনোরম দৃশ্য দেখতে দর্শনার্থীরা প্রতিদিনই ভিড় করছেন। ফুলে ভরে গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। সেখানেই উঠেছে সেলফি তোলার ঝড়।

পরিষদের সামনেই জমিতে সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। মনোরম সুন্দর পরিবেশে এমন দৃশ্য দেখাকে হাতছাড়া করেতে চাইছেন না প্রকৃতিপ্রেমীরা। সেই সঙ্গে সেলফি ও গ্রুপ ছবি তো আছেই।

সূর্যমুখী ফুলে ভরে গেছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। দেখেই মনে হবে এ যেন এক স্বপ্নের বাগিচা। প্রতিদিন শত শত দর্শনার্থীদের পদচারণায় মুখর হচ্ছে পরিবেশ। ছবি তুলতে ব্যস্ত সময় পার করছে সবাই।

দৃষ্টিনন্দন বাগানটির সৌন্দর্য উপভোগ করছেন উপজেলা পরিষদের সেবাগ্রহীতাসহ সকলেই। গাছ ঠাসা ফোটা ফুলের মিষ্টি সুবাসে পাগলপারা পাখি আর মৌমাছিরাও, যা দেখে মুগ্ধ সবাই।

সরেজমিনে দেখা গেছে, ইটপাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে বাহারি এই সূর্যমুখী ফুলের বাগান। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই।

উপজেলা পরিষদের বাগানে ঘুরতে আসা দর্শনার্থী মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেনসহ অনেকে বলেন, এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবেশটাও ভালো। এমন একটি ফুলের বাগান আমাদের অনেক ভালো লাগে। এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লাগছে।

ইট-পাথরের দালানকোঠার পাশে এমন নয়ন জুড়ানো পরিবেশ যে কাউকেই প্রকৃতিপ্রেমী করে তুলছে। এই উপজেলায় সূর্যমুখীর তেমন চাষ হয় না বলে সূর্যমুখী ফুলের এ বাগানটি এখন সৌন্দর্যপ্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

উপজেলা সহকারী ভূমি কমিশনার রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, বাগানটির কারণে একটি দৃষ্টিনন্দন পরিবেশের সৃষ্টি হয়েছে। গত বছরও এমন বাগান তৈরি করা হয়েছিল। বাগানটি দেখতে প্রতিদিন শতশত নারী-পুরুষ এখানে আসছে। আগামীতে আরও বাগান করার উদ্যোগ গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X