নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

২৩ বছর পলাতক থেকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নজরুল মাঝিকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
২৩ বছর পলাতক থেকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি নজরুল মাঝিকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২৩ বছর পলাতক থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী নজরুল মাঝিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ফতুল্লা থানার ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল মাঝি মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামের মতি মাঝির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর উপপরিচালক অনাবিল ইমাম জানান, আসামি নজরুল মাঝির বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাইরে যেয়ে দীর্ঘ দিন পলাতক থাকে।

তিনি আরও জানান, পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। পরে র‌্যাব-১১ এর একটি দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X