চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিহত ইমন ও হাসপাতালের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
নিহত ইমন ও হাসপাতালের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

চাঁদপুরের হাজীগঞ্জে ইমন হোসেন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নে জনতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্বজন ও এলাকাবাসীর দাবি, শুধু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নয়। বরং একটি অটোরিকশায় ওঠানামার ঘটনায় বাগ্‌বিতণ্ডা থেকে ইমন খুন হতে পারেন।

ইমন বাকিলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোধপাড়া কবিরাজ বাড়ির হারুনুর রশিদের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন এবং ব্যক্তিগত জীবনে যমজ শিশুসহ মোট ৩ সন্তানের জনক।

ঘটনা প্রসঙ্গে লোধপাড়ার কবিরাজ বাড়ির শাহাদাৎ বলেন, দুদিন আগে এলাকায় ওয়াজ মাহফিলে আধিপত্য বিস্তার নিয়ে ১নং ইউনিয়নের রাজারগাঁও ইউনিয়নের ছাত্রলীগ নেতা তারেক আজিজের সঙ্গে পার্শ্ববর্তী ৪নং কাঁলচো ইউনিয়নের সাকছি পাড়ার ছেলেদের বাগ্‌বিতণ্ডা হয়। সেখানে ইমন মধ্যস্থতা করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে তারেক গ্যাং এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

নিহতের চাচা আব্দুল হান্নান বলেন, সন্ধ্যায় তারেক ৪-৫টি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে দলবলসহ জনতা বাজারে প্রবেশ করে। এরপরই তারা ইমনের ওপর হামলা চালায় এবং পিটিয়ে হত্যা করে বাজারের কাছেই একটি বাগানে ফেলে রেখে চলে যায়।

তার আরেক চাচা নুরুল আলম বলেন, এই জনতা বাজারে ইমন বার্নিসের কাজ করত। মাত্র ২০ দিন আগে ইমনের স্ত্রী যমজ সন্তানের জন্ম দেয়। এ ছাড়া তার আড়াই বছরের ছেলেসন্তানও রয়েছে। আমরা তারেকসহ ঘটনায় জড়িত সকলের ফাঁসির দাবি জানাচ্ছি।

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, মাথায় ও শরীরে জখম অবস্থায় হাজীগঞ্জ থেকে রক্তাক্ত অবস্থায় ইমন নামে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে তিনি আগেই মারা যায়।

হত্যাকাণ্ডের পর গা-ঢাকা দেওয়ায় অভিযোগ প্রসঙ্গে তারেক কিংবা তার বাহিনীর কারও কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

চাঁদপুরের হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশীদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা নিয়ে ইমনের সঙ্গে কথাকাটাকাটির জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে থানায় এসে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X