কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৮ এএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধসহ আহত ২০

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় টাকা নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। বেড়া থানার ওসি মো. রাশিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের পর বেড়ার সানিলা ও সাঁথিয়ার করমজা এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি মো. রাশিদুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান ময়ছারের সঙ্গে সাঁথিয়ার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কালু মল্লিকের টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) কালু মল্লিকের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

শুক্রবার দুপুরে দুই গ্রুপের লোকজন মিছিলের প্রস্তুতি নেয়। তারা বেড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

সংঘর্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ইট পাটকেল ব্যবহার করা হয়। আহতদের বেড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সততা ও নিরপেক্ষতায় কোনো আপস নয় : ইসি সানাউল্লাহ

সাবেক ছাত্রলীগ নেতা আজিমুল হত্যার রহস্য উদ্‌ঘাটন

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

যমজ সন্তানের বাবা-মা হলেন রামচরণ-উপাসনা

একটা দল মিথ্যা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা ফখরুল 

তৃতীয় ধাপে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

ভোটে থাকছেন মোবাশ্বের আলম, তবে ঝুলে রইল নির্বাচনী ফলাফল 

রংপুরে যাচ্ছেন আসিফ-হাসনাত 

বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ির সিদ্ধান্ত

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

১০

ভোট আমরা দেবই, তা কেউ ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল

১১

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত

১২

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৩

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : কাইয়ুম চৌধুরী

১৪

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

১৫

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

১৬

ছেলের হাতে প্রাণ গেল বাবার

১৭

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

১৮

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৯

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

২০
X