শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা নিহত

নিহত ছাত্রলীগ নেতা বি এম তন্ময়। ছবি : কালবেলা
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রলীগ নেতা নিহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় বিএম তন্ময় (২০) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের তারাইল-টুঙ্গিপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পৌর ঈদগাহ ময়দানে নিহতের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত তন্ময় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের ফায়েক বিশ্বাসের ছেলে ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

নিহতের ফুফাতো ভাই তরিকুল ইসলাম জানান, রাত্রিকালীন ক্রিকেট খেলা শেষে ডুমুরিয়া ইউনিয়ন থেকে একটি মোটরসাইকেলে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তারা তাড়াইল-টুঙ্গিপাড়া সড়কে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। তখন পেছনে বসে থাকা ছাত্রলীগ নেতা তন্ময় মাথায় আঘাত পান। বাকি দুইজনও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহম্মেদ আলী বিশ্বাস দৈনিক কালবেলাকে জানান, সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা বি এম তন্ময় নিহত হয়েছেন। তবে কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১০

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১১

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১২

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

১৩

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ

১৪

বিএআরএফের সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম 

১৫

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

১৬

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

১৭

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

১৮

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

১৯

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

২০
X