রাজশাহী ব্যুরো ও গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জমির বিরোধে সংঘর্ষে নিহত বেড়ে ৪

হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। ছবি : কালবেলা
হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চার। সোমবার (১০ জুলাই) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরুল ইসলাম গান্দুর (৪৫) মৃত্যু হয়।

জানা গেছে, মনিরুল ইসলাম গান্দু উপজেলার পাকড়ীর গোরিসার বাসিন্দা।

সূত্র জানায়, ১০ জুলাই সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মোশড়াপাড়া ইয়াজপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় রাজশাহী নগরীর ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন (৫০), গোদাগাড়ীর বড়গাছী কানুপাড়ার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৬৫) ও তার ভাই নাইমুল (৬৮) নিহত হন। আর আহত ৭ জনকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মনিরুল ইসলামের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নিহত মেহের আলীর ভাই আনসুর রহমান।

এদিকে সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সোহেল রানা ছোটনের ভাই মো. হৃদয় বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫০ জনের নামে মামলাটি দায়ের করেন।

মামলায় প্রধান আসামি করা হয় পাকড়ী পশ্চিমপাড়া গ্রামের তমির উদ্দীন শেখের ছেলে আশিকুর রহমান চাঁনকে (৫২)। এ মামলার অন্যতম আসামি হায়দার আলীসহ ৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পাকড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালালউদ্দীন বলেন, মোশড়াপাড়া ও ইয়াজপুরে বিরোধপর্ণ ১৪ বিঘা জমির মালিক হচ্ছে রাজশাহী মহানগরের ভাটাপাড়ার সোহেল রানা ছোটন। এই জমিগুলো বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে চাষ করে আসছিল মেহের আলী ও নাইমুল দুই ভাই।

স্থানীয়রা জানায়, আশিকুর রহমান চাঁন ১৪ বিঘা জমি দখল নিতে হায়দার আলী, জালাল মেম্বার ও কামালসহ সন্ত্রাসীদের ভাড়া করে। সংঘর্ষে ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় চারজন কৃষক নিহত হয়। নিহত কৃষকদের মরদেহ মঙ্গলবার নিজ গ্রামে দাফন করা হয়।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, সোমবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আরও একজন মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মোট সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X