মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এসএসসির প্রশ্নফাঁস, শিক্ষকসহ কারাগারে ২

মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় । ছবি : কালবেলা
এসএসসির প্রশ্নফাঁস, শিক্ষকসহ কারাগারে ২

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসির গণিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষকসহ দুজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো ফেলনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও উনকোট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শুখরঞ্জন দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান তথ্যটি নিশ্চিত করেছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সে রাতেই কেন্দ্র সচিব কমলেশ মণ্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জেপি দেওয়ান বলেন, ‘রোববার এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশের মার্কেটে একটি চক্র গণিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। এমন খবরের ভিত্তিতে তাৎক্ষণিক ওই মার্কেটে অভিযান চালিয়ে শাহাদাত হোসেন ও সুখরঞ্জন দাস নামে দুজনকে আটক করি। ওই সময় তাদের কাছ থেকে গণিত প্রশ্ন পাওয়া যায়। স্মার্টফোনের মাধ্যমে গণিতের উত্তরপত্রের সমাধানগুলো শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন তারা। এ সময় আমরা তাদের হেফাজত থেকে দুটি স্মার্টফোন ও একটি গণিত গাইড বই জব্দ করি। আটককৃতরা প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেছে।’

মামলার বাদী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব কমলেশ মণ্ডল বলেন, ‘রোববার আটককৃতা বিদ্যালয়ের পাশে মার্কেটে সোনালি জুয়েলার্সের তৃতীয় তলায় বসে নিউটন গাইড থেকে মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে উত্তরপত্র লিখে শিক্ষার্থীদের সরবরাহ করছিল। পরে তাদের আটক করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়মিত মামলা (নং-৩৭) দায়ের করি।’

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পাশের একটি ভবন থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশ্নফাঁসের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় কেন্দ্র সচিব বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে’।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X