বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম
অনলাইন সংস্করণ

আধিপত্য বিস্তারে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, আহত ৩

সংঘর্ষে আহত এক ব্যক্তি। ছবি : কালবেলা
আধিপত্য বিস্তারে দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, আহত ৩

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হয়। এতে দুপক্ষের তিনজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে জাজিরা ও সদর উপজেলা সীমানার মধ্যবর্তী এলাকার গঙ্গানগর বাজারের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মূলনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক মাদবর গ্রুপ ও জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হালেম তালুকদার গ্রুপের পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিতায় সোমবার সন্ধ্যায় ইউপি সদস্য ফারুক মাদবরের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়।

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন হালেম তালুকদার গ্রুপের সদস্য খলিল ঢালী (৬৫) তিনি মূলনা ইউনিয়নের গয়ঘর মোল্লা কান্দি গ্রামের বাসিন্দা এবং ফারুক মাদবর গ্রুপের সোহাগ মাদবর(৪২) ও ফারুক মাদবর নিজে।

মূলনা ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক মাদবর কালবেলাকে বলেন, সন্ধ্যার সময় হালেম তালুকদারের গ্রুপের ২০-৩০ জন লোক নিয়ে বাজারে মহড়া দিচ্ছিল। পরে তাদের কাছে জানতে চাইলে তারা উগ্র আচরণ করে। এরপরই আমাকেসহ আমাদের লোকজনদের উপর হামলা করে।

জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হালেম তালুকদার কালবেলাকে বলেন, গঙ্গানগর বাজারের সংঘর্ষের ব্যাপারে আমি কিছু জানি না। আমি বাড়িতে ছিলাম।

জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। দুপক্ষের কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X