চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৭:১৭ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের টানে এসে বিয়ের পিড়িতে চীনা যুবক

ফারিয়া সুলতানা মুন ও সাউই চুই দম্পতি। ছবি : সংগৃহীত
ফারিয়া সুলতানা মুন ও সাউই চুই দম্পতি। ছবি : সংগৃহীত

প্রেম মানে না কোনো বাধা, কোনো সীমানা। প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রায় প্রতিনিয়ত বাংলাদেশে ছুটে আসছেন ভিনদেশি তরুণ-তরুণী। এবার প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন সেদেশের নাগরিক সাউই চুই (২৮)।

গত ৩০ জুন ঢাকায় বাংলাদেশের চুয়াডাঙ্গার জীবননগরে মেয়ে ফারিয়া সুলতানা মুনের (২০) সঙ্গে চীনা নাগরিক সাউই চুই বিয়ে সম্পন্ন হয়।

এরপর সোমবার (১০ জুলাই) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে নিজেদের বাড়িতে স্বামীকে নিয়ে আসেন ফারিয়া সুলতানা। সাউই চুই এখানে তিন দিন থেকে বুধবার (১২ জুলাই) রাতে ঢাকা ফিরেছেন।

ফারিয়া সুলতানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, এক বছর আগে চীনা যুবক সাউই চুইয়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে পরিচয় হয় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের দিনমজুর শফিকুল ইসলামের মেয়ে ফারিয়া সুলতানা মুনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুজনের মধ্যে প্রায় সাত থেকে আট মাস উইচ্যাটের মাধ্যমে কথোপকথন হয়। এক সময় চীনা যুবক মুনকে বিয়ে করার প্রস্তাব দেয়। বিষয়টি দুজনের পরিবারও জানতো। এরই একপর্যায়ে সাউই চুই চীন থেকে ঢাকায় এসে ফারিয়ার সঙ্গে দেখা করেন এবং ঈদুল আজহার পর দিন ওই চীনা নাগরিকের বোনের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়।

প্রতিবেশীরা জানায়, অন্য সব বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। কারণ ভিনদেশি ছেলে আর দেশি মেয়ের বিয়ে। আনন্দ ও উল্লাস ছিল আলাদা। আশপাশের অনেক গ্রামের মানুষ বিদেশি জামাইকে দেখার জন্য ভিড় করে।

মুনের মা আন্জুরা বেগম বলেন, মোবাইলের মাধ্যমে আমার মেয়ের সঙ্গে চীনের ওই ছেলের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ওই ছেলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আমরা তাকে আমাদের দেশে আসতে বলি এবং দেশের সব আইন মেনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতে পারিবারিকভাবে মেয়েকে বিয়ে দিয়েছি। জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। আমার মেয়েকে জামাই চীনে নিয়ে যাবে বলে জানিয়েছেন।

চার নম্বর সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন মোল্লা বলেন, চীন থেকে এক যুবক গয়েশপুর গ্রামে হতদরিদ্র পরিবারের একটি মেয়েকে ইসলামিক শরিয়তের মাধ্যমে বিয়ে করেছে। এটা আমি শুনেছি এবং তাকে দেখতে প্রতিদিন তার বাড়িতে মানুষ ভিড় করছে। মেয়ের পরিবারটি অন্তত দরিদ্র। তাদের পরিবার আর্থিকভাবে উন্নত হোক এবং তারা সুখে থাকুক, এটা কামনা করি।

তিনি আরও বলেন, গতকাল রাতে ট্রেনযোগে তারা ঢাকার উদ্দেশে গেছে। চলে যাওয়ার কারণ, এটি একেবারেই গ্রাম এখানে থাকার উপযুক্ত পরিবেশ না থাকায় সে তার পরিবারকে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, চীনের এক নাগরিক জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে এসে একটি মেয়েকে বিয়ে করেছে বলে শুনেছি। তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে বলে জানতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X