ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ২০

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) ও শনিবার (১৬ মার্চ) সকালে পৌর এলাকার বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অধিকাংশই কাছিয়াড়া গ্রামের নারী ও শিশু।

কুকুরের আক্রমণ থেকে রক্ষা পায়নি গৃহপালিত পশু-পাখিও। গত দুদিনে অন্তত ৪-৫টি গরু-ছাগল কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে।

জানা গেছে, আহতের মধ্যে ১৭ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, পল্লী চিকিৎসক ও কবিরাজের কাছে চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুকুরে কামড়ে আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন, ফাহিম (৮), আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮), কথা (১১), সূর্য (৮), মোফাজ্জল (৬), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবনী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সবাই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুজাম্মেল হোসেন জানান, ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার ও শনিবার সকালে কুকুরের কামড়ে আহত ১৬-১৭ জন আসে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘সরকারিভাবে কুকুর নিধন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরের কামড়ে আক্রান্তদের টিকার ব্যবস্থা রয়েছে। ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X