চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্যদ্রব্য

চট্টগ্রামের কাঁচাবাজারের স্থিরচিত্র। ছবি : কালবেলা
চট্টগ্রামের কাঁচাবাজারের স্থিরচিত্র। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজানে বাজারের অস্থিরতা কমাতে পেঁয়াজ, আদা, বেগুন, কাঁচামরিচ, ছোলা, মুরগিসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সেই দামে বন্দর নগরী চট্টগ্রামের কোথাও মিলছে না পণ্য। এতে হতাশ সাধারণ ভোক্তারা। এমন পরিস্থিতিতে শিগগিরই অভিযান শুরুর কথাও বলছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা।

জানা যায়, গত শুক্রবার (১৫ মার্চ) ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। শনিবার (১৬ মার্চ) মাঠ পর্যায়ে তা তদারকি করতে সরকারি কোনো সংস্থার কার্যক্রম চোখে পড়েনি। এ কারণে আগের বাড়তি দামেই পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।

গতকাল নগরের কাজীর দেউরি বাজারে দেখা গেছে, ব্রয়লার মুরগি ২২০ টাকা, দেশি মুরগি ৬০০ টাকা এবং সোনালি মুরগি কেজি প্রতি বিক্রি হয়েছে ৩৫০ টাকা। তবে সরকারিভাবে ব্রয়লার মুরগি ১৭৫ টাকা ও সোনালি মুরগির দাম নির্ধারণ করা হয়েছে ২৬২ টাকা।

শুধু এই বাজারেই নয়, নগরের বহদ্দারহাট, দুই নম্বর গেট, চকবাজারসহ চট্টগ্রামের বেশিরভাগ বাজারেই এমন পরিস্থিতি দেখা গেছে। সরকার নতুন দেশি পেঁয়াজের দাম প্রতিকেজি ৬০ টাকা নির্ধারণ করে দিলেও এখনও বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। সরকার রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলার দাম প্রতিকেজিতে ৯৮ টাকা নির্ধারণ করেছে। তবে এখনও বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হচ্ছে মানভেদে ১১০-১২০ টাকা। প্রতিকেজি আলুর দাম নির্ধারণ করেছে ২৮ টাকা। তবে বাজারে এক কেজি আলু কিনতে ভোক্তাকে গুণতে হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। এভাবে প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ কালবেলাকে বলেন, সরকার রমজান মাসে বাজারে নিত্যপণ্যের অস্থিরতা কমাতে ২৯টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছেন। তবে বেঁধে দেওয়া দামে পণ্য মিলছে না বলে অহরহ অভিযোগ পাচ্ছি আমরা। সার্বিক বিষয় তদারকি করতে আমরা শিগগিরই অভিযান শুরু করব।

তিনি বলেন, শনিবার তরমুজের বাজারে অভিযান পরিচালনা করে বাড়তি দামে বিক্রির প্রমাণ পেয়েছি। সরকারের বেঁধে দেওয়া দাম কারা মানছে না সেই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়াদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে।

ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া ২৯টি পণ্যের দাম এখনও কাগজে-কলমেই সীমাবদ্ধ আছে। শুক্রবার দাম নির্ধারণের পর শনিবার বাজার তদারকি করার কথা থাকলেও সরকারি কোনো সংস্থার তৎপরতা চোখে পড়েনি। এ কারণে সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে আগের দামেই পণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা। সরকারি সংস্থার তদারকির অভাবের বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের আগের বাড়তি দামেই নিত্যপণ্য কিনতে হচ্ছে। এখনও বাড়তি দামে পণ্য বিক্রির অহরহ অভিযোগ ভোক্তাদের কাছ থেকে পাচ্ছি আমরাও।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১০

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১১

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১২

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৩

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৪

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৫

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৬

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৭

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৮

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৯

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

২০
X