জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হিমেলের ছাদ বাগানে দেশি-বিদেশি ৪০ প্রজাতির ফলের চাষ

নিজের ছাদবাগানে স্ট্রবেরির চারা হাতে হিমেল মোল্লা। ছবি : কালবেলা
নিজের ছাদবাগানে স্ট্রবেরির চারা হাতে হিমেল মোল্লা। ছবি : কালবেলা

‘চ্যানেল আইয়ে শাইখ সিরাজের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের বিভিন্ন ছাদবাগান দেখে ইচ্ছা জাগে কীভাবে ছাদ বাগান করা যায়। এরপর অনেকের পরামর্শ নিয়ে আমার বাড়ির ছাদে শখের ছাদ বাগান শুরু করি। চার বছর পর এখন নিজের ছাদবাগান দেখে নিজেই মুগ্ধ হই। নিজেকে আজ সফল মনে হচ্ছে।’

সম্প্রতি কালবেলার কাছে এভাবেই নিজের ছাদবাগান করার অভিজ্ঞতা ব্যক্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর এলাকার বেকার যুবক হিমেল মোল্লা।

তার শখের ছাদবাগানে স্ট্রবেরিসহ দেশি-বিদেশি ৪০ প্রজাতির ফলের চাষ হয়েছে। বাগানের উৎপাদিত বিদেশি জাতের এসব ফল খেয়ে স্বজন ও প্রতিবেশীদের প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয়দের থেকে জানা যায়, হিমেল পড়াশোনা শেষ করে দীর্ঘদিন ধরে বেকার জীবন পার করছিলেন। করোনার সময় ইউটিউব দেখে বাড়ির ছাদবাগানে দেশি-বিদেশি প্রজাতির বিভিন্ন ফলের বাগান করার পরিকল্পনা করেন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ফলের চারা সংগ্রহ শুরু। বর্তমানে তার বাগানে দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির ফল গাছ রয়েছে। এসব ফল গাছের মধ্যে সবচেয়ে বেশি ফলন ধরেছে আর্লি গ্লো, আমেরিকান ফেস্টিবল, রাবি-৩ জাতের স্ট্রবেরি। এ ছাড়াও তার বাগানে ব্যানানা, ব্রুনাই কিং, মিয়াজাকি, কিউজাই প্রজাতির আম, মিসরীয়, ব্লাক জেনোয়া, সৌদি ইউলো প্রজাতির ত্বিন, পাকিস্তানি, থাই, মেক্সিকান, সুপার ভাগোয়ান, বিভিন্ন প্রজাতির আনার, বিকসন, ব্লাক রুবি, সবুজ মিস্টি, কোড-২৪ প্রজাতির আঙুর, থাইরেড, থাই গোল্ড, পিংক রোজ, ব্রুনি ও কলি মায়ারসহ প্রায় ৩৫টি জাতের ড্রাগন ফলের গাছ রয়েছে। হিমেলের বাগানে বাউ লেবু নামে একটি লেবু গাছ রয়েছে, যে গাছটিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রায় বিলুপ্ত গাছ হিসেবে চিহ্নিত করেছেন। বছরজুড়ে বাগানের এসব গাছে ফল ধরে। এসব ফলেই হিমেলের পরিবারের ফলের চাহিদা পূরণ হয়ে যায়। তার প্রতিবেশী অনেক বেকার যুবকের কাছে হিমেল এখন অনুপ্রেরণা। হিমেলের কাছ থেকে এসব গাছের চারা নিয়ে তারাও ছাদবাগান তৈরি করেছেন।

রিফাত মাদবর ও অভি হাওলাদার নামে দুজন কালবেলাকে বলেন, আমরা হিমেল মোল্লার ছাদবাগান থেকে চারা নিয়ে বাণিজ্যিকভাবে এসব ফল উৎপাদনের চিন্তা করছি। হিমেল ভাই পড়াশোনা শেষ করে বিভিন্ন স্থান থেকে দেশি-বিদেশি ফলের গাছ এনে ছাদে চাষাবাদ করেছেন। তার গাছে প্রচুর ফল হলেও তিনি বিক্রি করেন না। পাড়া প্রতিবেশীসহ গরিবদের খাওয়ান। তার বাগান থেকে চারা ও পরামর্শ নিয়ে এবছর আমরাও বাগান তৈরি করেছি। আশা করছি আর বেকার ঘুরে বেড়াতে হবে না। এসব ফল বিক্রি করে আমরা সাবলম্বী হতে পারব।

সাকিব মোল্লা নামে স্থানীয় এক যুবক কালবেলাকে বলেন, হিমেল ভাই ছোটবেলা থেকে যে কাজই করেন না কেনো, তা তিনি মনোযোগ দিয়ে করেন। বাণিজ্যিক উদ্দেশ্য না থাকলেও তিনি গাছগুলোর প্রতি যত্নশীল হয়েছেন বলেই সব গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আমরা প্রায় সময়ই তার বাগানে এসে ফল খাই। বিদেশি ফলগুলো খেতে বেশ ভালোই মজা লাগে।

আনন্দ প্রকাশ করে ছাদ বাগাননের মালিক হিমেল মোল্লা কালবেলাকে বলেন, প্রথমে আমি আমগাছ দিয়ে শুরু করেছিলাম। ধীরে ধীরে বাগানের প্রতি আমার আগ্রহ বেড়েছে। এরপর আমি বিভিন্ন প্রকার গাছের চারা সংগ্রহ শুরু করি। আমার বাগানের স্পেশাল হলো- স্ট্রবেরি। এবছর অনেক ভালো ফলন হয়েছে। এগুলো আমি বিক্রি করি না। পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দিয়ে দেই। ফলগুলোর একটি অংশ আমি পাখির জন্য রেখে দেই। পাখি ফলগুলো খেলে আমার ভালো লাগে। বিদেশে চলে যাব বলে বাণিজ্যিকভাবে চাষ করি না। চাইলে যে কেউ ছাদবাগান করে মাসে লাখ টাকা আয় করতে পারে।

তিনি আরও বলেন, প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করি। নিজের হাতে লাগানো গাছের টাটকা ফল দেখে মন জুড়িয়ে যায়। গাছ থেকে নিজ হাতে ফল পেড়ে খাওয়ার মজাই আলাদা। ছাদের বাগানে চাষ করা বিষমুক্ত ফল নিজেরা খাচ্ছি এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতেও পাঠাচ্ছি।

ইউপি মেম্বার মামুন মোল্লা কালবেলাকে বলেন, পড়াশোনা শেষ করে হিমেল বেকার ছিল। পরে সে ছাদ বাগান করে এখন সফলতা পেয়েছে। তার বাগানের স্ট্রবেরি ফল দেখতে অনেক সুন্দর এমনকি খেতেও মজা। তা ছাড়া হিমেলের বাগানের ফল খেতে বেশি মজা, কেননা তার বাগানের ফলে কোনো কেমিক্যাল নেই। যদিও হিমেল বাগানের ফল বিক্রি করে না। হিমেলকে দেখে বেকার যুবকরা অনুপ্রাণিত হয়ে সাবলম্বী হতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ কালবেলাকে বলেন, যুবক হিমেলের মতো প্রত্যেককে ছাদবাগান করার মতো নান্দনিক কাজকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের ছাদবাগান গড়ে পারিবারিক ফল-সবজি ও পুষ্টির চাহিদা মেটানো সম্ভব। এতে করে নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি সমাজও উপকৃত হবে। ছাদবাগান স্থাপনে আগ্রহীদের আগামীতে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা, পরমর্শসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১০

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

১১

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

১২

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

১৩

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

১৪

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১৫

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১৬

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১৭

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৮

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৯

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

২০
X