টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০২:৪৭ এএম
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিহত ছাত্রলীগ নেতা ঝলক। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রলীগ নেতা ঝলক। ছবি : সংগৃহীত

তারাবি পড়ে ফেরার পথে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকার ওই ছাত্রলীগ নেতার নাম জাহিদ খান ঝলক। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। সোমবার (১৯ মার্চ) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঝলক উপজেলার সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ গ্রামের শামিনুর খানের ছেলে। তাকে ওই গ্রামেই কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ পড়ার জন্য জাহিদ বাড়ির পাশের মসজিদে যায়। পরে অর্ধেক নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নাগরপুর থানার ওসি এইচ এম জসিম উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে কোপানোর চিহ্ন রয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১০

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১১

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১২

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৩

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৪

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৫

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৬

শোকেরও ছুটি নেই

১৭

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৮

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৯

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

২০
X