বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

এমসি কলেজসহ সিলেটে ছাত্রলীগের ৪ শাখার কমিটি ঘোষণা

ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স: কালবেলা
ছাত্রলীগের লোগো। গ্রাফিক্স: কালবেলা

সিলেটে ছাত্রলীগের চারটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা থেকে কমিটিগুলো গঠন করা হয়। ইউনিটগুলো হলো- সরকারি মুরারি চাঁদ (এমসি) কলেজ সিলেট, সিলেট সরকারি কলেজ, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ।

শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ পৃথক বিজ্ঞপ্তিতে চার ইউনিটের কমিটির অনুমোদন দেন। নেতারা কমিটি গঠনের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শোভন, মুরারি চাঁদ কলেজ সিলেটের (এমসি) সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি ও সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন ইমন।

১১০ সদস্যের এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

৮১ সদস্যের সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে ২৫ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

১১৯ সদস্যের সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৩৮ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

অপরদিকে ১২১ সদস্যের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৪১ জন সহসভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১০

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১১

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১২

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৩

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৪

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

১৫

বদলির নির্দেশের দুই মাস পরও একই কর্মস্থলে পিআইও

১৬

সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা

১৭

রাজধানীর যেসব এলাকায় বসছে আরও ২০০ এআই ক্যামেরা

১৮

একযোগে কুয়েত ও বাহরাইনে হামলা চালাল ইরান

১৯

চমক নিয়ে জুলাইয়ে আসছে একগুচ্ছ নতুন স্মার্টফোন

২০
X