ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নিহত মো. মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
নিহত মো. মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

ফেনীতে একটি দ্রুতগামী গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. মোশাররফ হোসেন (৩৫)। তিনি ফেনী পৌরসভার চাড়িপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে এবং পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হাজারী সড়কের মাথা নামের স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। স্বজনেরা তার লাশ রাতেই হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মহিপাল হাইওয়ে থানার এসআই বেলাল হোসেন জানান, গতকাল রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় হাজারী সড়কের মাথায় একটি মোটরসাইকেলে বিএনপি নেতা মোশাররফ হোসেন হাজারী সড়ক থেকে মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা হাইওয়ে পুলিশের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ বাড়িতে নিয়ে যান।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঞা জানান, নিহত মোশাররফ হোসেন ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বুধবার দুপুরে জানাজা শেষে নিহতের লাশ দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১০

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১১

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১২

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৩

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৪

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৫

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১৬

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১৭

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৯

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

২০
X