জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাজিরায় কৃষকের গোয়ালঘরের আগুনে স্বপ্ন পুড়ে ছাই

জাজিরায় কৃষকের পোড়া ঘর। ছবি : কালবেলা
জাজিরায় কৃষকের পোড়া ঘর। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরায় এক কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষকের স্বপ্নের ৪টি গরু ও ৫টি ছাগল পুড়ে গেছে। বুধবার (৩ এপ্রিল) রাতে বিকেনগর ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের আ. আজিজ বেপারির গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষক আ. আজিজ বেপারি মৃধা কান্দি গ্রামের মৃত আদম আলী বেপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আ. আজিজ বেপারি রাতে গোয়াল ঘরে আগুন দেখতে পান। পরে তার আত্মচিৎকারে এলাকাবসীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৪টি গরু ও ৫টি ছাগল এবং গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি।

আ. আজিজ বেপারি জানান, কোরবানিতে বিক্রি করার জন্য আমি কিস্তি উঠিয়ে গরু ও ছাগল কিনেছিলাম। রাতে হঠাৎ করে গরু ও ছাগলের ডাক শুনে দৌড়ে গিয়ে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা ৪টি গরু ও ৫টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জাজিরা বিকেনগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভূঁইয়া বলেন, ‘কৃষক আজিজ বেপারির গোয়াল ঘরে আগুন লেগে ৪টি গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সহযোগিতা করা হবে।

জাজিরা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শংকর বিশ্বাস বলেন, বিকেনগর অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা রওনা দিয়েছিলাম। বিকেনগর কলেজ গেইট পৌঁছানোর পর আবার জানানো হয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তাই আমাদের ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজন হয়নি।

জাজিরা ইউএনও সাদিয়া ইসলাম লুনা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক যদি আবেদন করে আহলে আমরা সেটা ডিসি অফিসে পাঠিয়ে অনুদানের ব্যবস্থা করব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X