নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে সংঘর্ষ

নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। ছবি : কালবেলা
নাসিরনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া। ছবি : কালবেলা

মসজিদের টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে নারীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বভাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেলুয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের টাকার হিসাব করাকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কালামের সাথে মঞ্জু মিয়ার (৪০) কথাকাটাকাটি হয়। পরবর্তীতে মঞ্জু মিয়া এবং তার লোকজন জুমার নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে আবুল কালাম মেম্বারের লোকজন মঞ্জু মিয়ার লোকজনের ওপর হামলা করলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে মঞ্জু মিয়াসহ ১২ জন আহত হয়। আহতরা স্থানীয়দের সহযোগিতায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এ বিষয়ে মঞ্জু মিয়ার চাচাতো ভাই হারুন মিয়া জানান, মসজিদের টাকার হিসাব করা নিয়ে মঞ্জু মিয়া এবং আবুল কালামের কথাকাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে আমাদের লোকজন আহত হয়েছে।

জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, মসজিদের একটি বিষয় নিয়ে আমার লোকজনের সঙ্গে মঞ্জু মিয়ার একটু ঝামেলা হয়েছে। আমি কোনো ঝামেলা করিনি। এখন থানায় আছি, পরে কথা বলব।

নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা জানান, মসজিদের টাকার হিসাব চাওয়া নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X