শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে বর্ষবরণ অনুষ্ঠানে গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা

নববর্ষে হাডুডু খেলায় মেতেছে শরীয়তপুরবাসী। ছবি : কালবেলা
নববর্ষে হাডুডু খেলায় মেতেছে শরীয়তপুরবাসী। ছবি : কালবেলা

শরীয়তপুর ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বৈশাখী গান, বৈশাখী মেলার গান ও জেলা শিল্পকলার নৃত্য পরিচালক সোহেল মীরমালতের কোরিওগ্রাফিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমনি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

সানাই ও ব্যান্ডের তালে এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা, বাহারি রঙের সাজে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করে- কেউ সাজে গ্রামীণ বধূ, নতুন বউ, জংলী মানব, বাউল। কেউ কেউ কুলায় ১লা বৈশাখ ১৪৩১ এবং ককশিটে পেঁচা, পাখি, বিভিন্ন দেশীয় ফলের প্রতিকৃতি বানিয়ে তা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সদর উপজেলার তুলাষার ইউনিয়ন ও রুদ্রকর ইউনিয়নের কাবাডি খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এই সময় রুদ্রকর ইউনিয়নের কাবাডি খেলোয়াড়রা তুলাশার ইউনিয়নের কাবাডি খেলোয়াড়দের সবাইকে হারিয়ে বিজয়ী হয়। পরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বৈশাখী মেলায় উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জেলা শিল্পকলার শরীয়তপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মৃধা কালবেলাকে বলেন, বৈশাখী উৎসব বাঙালির প্রাণের উৎসব একটিমাত্র উৎসবে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একত্রে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X