পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

আরও এক উপজেলা থেকে প্রার্থী সরাল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। গ্রাফিক্স : কালবেলা

আসন্ন উপজেলা নির্বাচনে দলের নির্দেশনায় প্রার্থিতা তুলে নিল রংপুরের পীরগাছার জামায়াত সমর্থিত প্রার্থীরা। সোমবার (১৫ এপ্রিল) রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দলের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না। ভাইস চেয়ারম্যান পদে যে দুজন মনোনয়ন দাখিল করেছেন তারাও দলের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করবেন।

এর আগে মৌলভীবাজারের পাঁচ উপজেলায় নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াত পার্থিরা।

আগামী ৮ মে প্রথম ধাপে পীরগাছা উপজেলাসহ ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের তপশিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

এর আগে রংপুরের পীরগাছায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হঠাৎ করেই মাসখানেক আগে ভোটের মাঠে নেমেছিলেন জামায়াতের নেতারা। গত এক মাস ধরে রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান চেয়ারম্যান পদে, পীরগাছা উপজেলা জামায়াতের আমির মোস্তাক আহমদ ভাইস চেয়ারম্যান পদে ও উপজেলা জামায়াতের সাবেক আমির মোত্তালেব হোসেনের স্ত্রী মুনঝুরী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে পোস্টার, লিফলেট, গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছিলেন। এমনকি ভাইস চেয়ারম্যান পদের দুই প্রার্থী এরইমধ্যে মনোনয়নপত্র দাখিলও করেন।

কালবেলা/এনএএস/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১০

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

১১

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১২

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১৩

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১৪

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৫

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৬

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৭

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৮

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৯

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

২০
X