বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

থানায় হামলা, ৮ সহযোগীসহ রিমান্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা

মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরু। ছবি : সংগৃহীত
মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরু। ছবি : সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর থানায় হামলার ঘটনায় মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুজ্জামান নুরু ও তার ৮ সহযোগীকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সঞ্চিতা ইসলাম তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

শাজাহানপুর থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং পরে গ্রেপ্তারদের হেফাজত থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার আদালতে রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য ছিল।

ডিবি পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, দুটি মামলায় আদালতে সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শুনানিকালে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হয়। আদালত যে ৯ জনের রিমান্ড মঞ্জুর করেন তারা হলেন, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, তার সহযোগী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ কর্মী সাদ্দাম হোসেন রবিন, রমজান আলী, বোরহান উদ্দিন, সেরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মিতুল ও ওহাবুজ্জামান।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে শাজাহানপুর থানা পুলিশ চাকুসহ আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১০টার দিকে নুরুজ্জামান নুরুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শাজাহানপুর থানায় হামলা করে পুলিশ সদস্যদের মারধর করে আটক মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা মহাসড়ক অবরোধ করে। সেখান থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। থানায় হামলা এবং মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ৮ সদস্য আহত হন। ওই রাতেই পুলিশ নুরুজ্জামান নুরুসহ ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত থেকে ১৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল, এক কেজি গাঁজা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে শাজাহানপুর থানায় তিনটি মামলা দায়ের করে। মামলাগুলো জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

উল্লেখ্য, থানায় হামলার পর পুলিশের হাতে গ্রেপ্তার নুরুজ্জামান নুরুকে ৭ এপ্রিল রাতে স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির যে ‘শূন্য’ পূরণ হবে সেমিতে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির 

র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে, যে নজির ইতিহাসে প্রথম দেখল বিশ্বকাপ

নদী দখল-দূষণ রোধে কঠোর নির্দেশনা

৪০ বছর পর বিশ্বকাপের সেমিতে আবার আর্জেন্টিনা-ইংল্যান্ড

পদ্মা নদীতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, আহত ৪

সাবেক স্পিকারের মৃত্যুতে বর্তমান স্পিকারের শোক

লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১০

ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩ শতাংশ

১১

ঝুলন্ত তারে লাগা বলে ইংল্যান্ডের গোল, ফিফা কী বলছে

১২

নিকলী হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

১৩

ইরানে ১৪০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা, তিন দেশে পাল্টা আঘাত তেহরানের

১৪

শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা পুলিশ হেফাজতে

১৫

ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

১৬

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

১৮

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

১৯

হুহু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

২০
X