চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

অনৈতিক সম্পর্কের মামলায় শিক্ষকের কারাদণ্ড

চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

অনৈতিক সম্পর্কের অভিযোগে করা মামলায় নাজমুল হাসান (৪০) নামে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (১৬ এপ্রিল) চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ কারাদণ্ড দেন।

জেলার শাহরাস্তি উপজেলার আনন্দপুর গ্রামের কবির আহম্মেদ ২০২৩ সালের ৮ মে চাঁদপুরের বিচারিক শাহরাস্তি আমলী আদালতে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে মামলা দায়ের করেন। তার স্ত্রী একটি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক। স্ত্রী এক সন্তানের জননী হওয়া সত্ত্বেও আসামি একই প্রতিষ্ঠানের শিক্ষক নাজমুল হাসানের সঙ্গে চাকরির সুবাদে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

মামলার তথ্য অনুযায়ী জানা যায়, প্রথম ঘটনা ২০২৩ সালের ২৮ এপ্রিলের। ওই দিন বিকেলে শাহরাস্তি উপজেলার স্বামীর বাড়িতে স্ত্রী ও স্ত্রীর সহকর্মীর অনৈতিক সম্পর্কের কথা বাদী জানতে পারেন। দ্বিতীয় ঘটনা একই বছরের। সেদিন চাঁদপুর খাঁন সড়কে ভাড়া বাসায় তারা অবস্থান করে এবং শারীরিক সম্পর্কে জড়ায়।

এসব তথ্যপ্রমাণে আইনগতভাবে প্রমাণ হওয়ায় চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দণ্ডবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারা অনুযায়ী অনৈতিক সম্পর্কের ঘটনায় বিচারিক সহজাত ক্ষমতাবলে ১ম আসামি নাজমুল হাসানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত থাকায় তাকে আটক করে জেলে পাঠানো হয়।

মামলার বাদী স্বামী কবির আহম্মেদ বলেন, আমার স্ত্রী তার প্রতিষ্ঠানের কৃষি শিক্ষার শিক্ষক নাজমুল হাসানের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে প্রথম ও দ্বিতীয় ঘটনার সময় তাদের একসঙ্গে দেখা যায়। আমার স্ত্রী পরিবারের কাউকে কোনো কর্ণপাত করে না। আমার সরলতার সুযোগ নিয়ে নগদ লাখ লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।

তবে মামলার দ্বিতীয় আসামি ও অভিযোগকারীর স্ত্রী বলেন, আমার সঙ্গে ওই শিক্ষকের ভালো সম্পর্ক ছিল। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

হান্নান মাসউদের পথসভায় হামলা

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

যারা দেশ ও ইসলামকে ভালোবাসেন, সবাই হাতপাখায় ভোট দিন : চরমোনাই পীর

জামায়াতের ভাইরাল ‘নারী’ ইস্যুতে আপত্তিকর পোস্ট, লজ্জায় ডাকসু নেত্রী

বাড়ির গেটের সামনে ককটেল ও চিরকুট রেখে হুমকি

১০

কুষ্টিয়ায় অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

১১

শহীদ মামুনের বোনের মাটির ব্যাংক হাতে নিয়ে আবেগাপ্লুত মির্জা ফখরুল

১২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক, প্রশ্ন মাহদী আমিনের

১৩

ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল : জুবায়ের

১৪

আমি রাজনীতি নয়, শিল্প সৃষ্টি করতে এসেছি : সিডনি সুইনি

১৫

ধানের শীষে ভোট দিয়ে কায়কোবাদকে নির্বাচিত করার আহ্বান

১৬

১২ ফেব্রুয়ারি দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে : মিন্টু

১৭

আরও ৬ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৮

মেয়ের বিয়ে সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ

১৯

বন্ধ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম, মিটিং-মিছিলে সিএমপির কড়া নিষেধ

২০
X