নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওয়ার প্ল্যান্টের ভবন থেকে পড়ে এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শাসনগাঁও বিসিক শিল্পনগরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চীনা নাগরিক ঝাং জি বিন (৫৫)। তিনি টিবিইএ কোম্পানি লিমিটেড নামের একটি কোম্পানির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনের ২য় তলায় পাওয়ার প্ল্যান্টের কাজ করার সময় ভবন থেকে চীনা নাগরিক পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প থেকে ফোন কল করে একজন চীনা নাগরিকের মৃত্যুর সংবাদটি জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জানা যায়, ফতুল্লার বিসিক এলাকায় একটি পঞ্চম তলা ভবনে পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ করছে টিবিইএ কোম্পানি লিমিটেড। সকালে দ্বিতীয় তলার ফ্লোরে বিদ্যুতের তার সঞ্চালনের ফাঁকা জায়গায় একটি কাঠ পেতে তার ওপর দাঁড়িয়ে ঝাং জি বিন কাজ করছিলেন। এ সময় সেই কাঠটি ভেঙে ভবনের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১০

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১১

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১২

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৩

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৪

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১৫

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১৬

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১৭

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৮

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৯

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

২০
X