বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে না : র‌্যাবের মহাপরিচালক

সংবাদ সম্মেলনে কথা বলেছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেছেন র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। ছবি : কালবেলা

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, বান্দরবানে যৌথ অভিযান চলছে। স্বাধীন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এ দেশে কোনো অবৈধ সশস্ত্র সংগঠন থাকবে এটা আমরা চাই না।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে বান্দরবান সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, অতীতে সর্বহারা ও জলদস্যুরা আমাদের কাছে আত্মসমপর্ণ করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে। যারা বিপথে গেছেন তারা সশস্ত্র পথ ছেড়ে দিয়ে, নিজেরা আত্মসমর্পণ করতে চাইলে আমরা তাদের স্বাগতম জানাব ও পুনর্বাসন করব।

অবৈধ অস্ত্রধারীদের বিষয়ে তিনি বলেন, স্বাধীন দেশে অবৈধ অস্ত্রধারীদের কোনো অবস্থাতে মেনে নেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত শান্তির পথে ফিরে আসবে না ততক্ষণ এ পর্যন্ত অভিযান চলবে।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। সরকার চেয়েছে এ এলাকায় যেসব জাতিগোষ্ঠী আছে তারা শান্তিতে থাকবে। তবে অশান্তি সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না।

আলোচনার পথ খোলা আছে বলে জানিয়ে মহাপরিচালক আরও বলেন, এখানে শান্তি কমিটি আছে। কমিটির সঙ্গে আলোচনার পথ তো বন্ধ হয়নি। আলোচনার পথ খোলা আছে। আমরা সবদিক দিয়ে চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। তারা সৎপথে চলে আসবে।

এর আগে তিনি রুমা উপজেলা পরিষদ মসজিদ, ব্যাংক ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বান্দরবানে সার্কিট হাউসের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (র‌্যাব অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজা‌হিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান বিজিবির সেক্টর সদর দপ্তরের কর্নেল সোহেল আহমেদ, ডি‌জিএফআইয়ের কর্নেল মোহাম্মদ আসাদুল্লাহ জামশেদ প্রমুখ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের বিচারকরা

স্পেনে ভূমিকম্প অনুভূত

চীনের ইউনানে ৫.০ মাত্রার ভূমিকম্প

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

১০

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

১১

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

১২

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১৩

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১৪

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১৫

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৬

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৭

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৮

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৯

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

২০
X