দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাঁশফল থেকে উৎপাদন হচ্ছে চাল, খেতেও সুস্বাদু!

বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহের খণ্ডচিত্র। ছবি : কালবেলা
বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহের খণ্ডচিত্র। ছবি : কালবেলা

বাঁশ ফলের বীজ থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায় (২৫)। এই চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে প্রথমে পানিতে ধুয়ে রোদে শুকাতে দেন তিনি। এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে আনেন সাঞ্জু। বাঁশফল থেকে চাল উৎপাদন করার বিষয়টি ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সাঞ্জু রায়ের প্রতিবেশী মিনতি রানী জানান, বিষয়টিকে প্রথমে পাগলামি ভাবলেও পরে দেখা তিনি তাজ্জব হন। বর্তমানে এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে সাঞ্জু রায় বলেন, এক মাস আগে পাশের গ্রামের কালী চন্দ্র রায় (৭০) নামে একজন আমাকে বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান। তার কথামতো আমি প্রথমে নিজে খাই এবং ভালো লাগলে পরিবারকেও খাওয়াই। এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল ৪০ টাকা কেজি দরে বিক্রিও করছি।

তিনি জানান, দিনভর কাজ করলে ২০ কেজির মতো বীজ সংগ্রহ করা সম্ভব হয়।

এ বিষয়ে ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান জানান, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম। এটি গবেষণার বিষয়। এটা নিয়ে আমরা শিগগিরই কাজ শুরু করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X