সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
অনলাইন সংস্করণ

শাহজাদপুরে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ আদায়

নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায়ে করছেন মুসল্লিরা। ছবি : কালবেলা
নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ আদায়ে করছেন মুসল্লিরা। ছবি : কালবেলা

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় করেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নামাজের আয়োজন করেন নূরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। এ সময় বিশেষ এই নামাজ আদায় করতে জড়ো হন বিভিন্ন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা।

নামাজের ইমামতি করেন মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী। পরে তিনি আরবিতে খুতবা দেন। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়।

নামাজ আদায় শেষে মাওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী বলেন, কোরআন-হাসিদের আলোকে যতটুকু জানা গেছে, তা হলো মানুষের সৃষ্ট পাপের কারণেই মহান আল্লাহ এমন অনাবৃষ্টি ও খরা দেন। বৃষ্টিপাত না হলে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সাহাবিদের নিয়ে খোলা ময়দানে ইসতিসকার নামাজ আদায় করতেন। সে জন্য তারা মহান সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য তওবা করে এবং ক্ষমা চেয়ে দুই রাকাত নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, হাফেজ সাইদুল ইসলাম, মওলানা সেলিম রেজা, প্রভাষক শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১০

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১২

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৩

ভলিবলের কামাল আর নেই

১৪

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৫

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

১৬

এক মঞ্চে ১১ প্রার্থীর ইশতেহার ঘোষণা

১৭

হাসনাত আবদুল্লাহর পাশে বন্ধুরা, নির্বাচনী তহবিলে দিলেন ১৪ লাখ টাকা

১৮

মেষের অশান্তির দিনে প্রেমিকার সঙ্গে সুন্দর সময় কাটাবে বৃশ্চিক

১৯

জমি নিয়ে বিরোধ, একই পরিবারের ১৩ জনের ওপর হামলা

২০
X