ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পটকা ফাটানো নিয়ে সংঘর্ষে নিহত ১

নিহত ইয়াকুব। ছবি : সংগৃহীত
নিহত ইয়াকুব। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলায় পটকা ফাটানো কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মো. ইয়াকুব নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় আরও ৫ জন আহত হয়।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব ওই গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নরসিংসার গ্রামে নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নরসিংসার পশ্চিম পাড়া দল উত্তর পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে পশ্চিম পাড়া দল পটকা ফুটিয়ে উল্লাস প্রকাশ করে। এ সময় উত্তর পাড়া দলের কয়েকজন বাধা দিলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে নাজাতের গোষ্ঠীর কুদ্দুস মেম্বারের ছেলে রায়হান ও তারেকের নেতৃত্বে কয়েকজন ধারাল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

ছুরিকাঘাতে ইয়াকুব, জুয়েল, কামাল, আরমানসহ ৫ জন আহত হয়। তাদরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুবকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি মো. আসলাম হোসাইন বলেন, হত্যার খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১০

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১১

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১২

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৩

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৪

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৫

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৬

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৭

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

১৮

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

১৯

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

২০
X