রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে বৃষ্টি চেয়ে ইসতিসকার নামাজ আদায়

কালাডেবা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
কালাডেবা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে খাগড়াছড়ির রামগড়ে রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রামগড় পৌরসভার কালাডেবা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যেগে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন কালাডেবা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আকরাম হোসেন।

ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বশর জানান, টানা কয়েক দিনের প্রচণ্ড দাবদাহে জনজীবন বির্যস্তত হয়ে পড়েছে। প্রখর রোদের কারণে জীবিকা নির্বাহের তাগিদে বাইরে বের হতে পারছে না অনেক মানুষ। মানুষ ও জীব বৈচিত্র্য সবই রোদ গরমের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করা হয়।

খতিব মাওলানা মুফতি আকরাম হোসেন বলেন, এটি সুন্নতি আমল। এ নামাজ ঈদের নামাজের মতো। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। তীব্র দাবদাহে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে গুনাহ মাফের জন্য আমরা ইসতিসকার নামাজ আদায় করেছি।

নামাজে রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, পৌরসভার কাউন্সিলর কাজী আবুল বশরসহ এলাকাবাসী ও বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা অংশ নেন।

এদিকে চলমান আবহাওয়ার বিষয়ে বলছে, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টায় দেওয়া পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ ছাড়াও মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ শনিবার সারাদেশের দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

আগামীকাল রোববার (২৮ এপ্রিল) সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরের দিন সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X