মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৩:২২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কারাগারে দুগ্রুপের সংঘর্ষ

যশোর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক। ছবি : কালবেলা
যশোর কেন্দ্রীয় কারাগারের মূল ফটক। ছবি : কালবেলা

যশোর কেন্দ্রীয় কারাগারে দুগ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন হাজতিসহ দুজন কারারক্ষী আহত হয়েছেন। আহতরা কারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে যশোর কেন্দ্রীয় কারাগার নিউ জেল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুরোনো কোন্দলের জেরে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। ঘটনার পর কারা কর্তৃপক্ষ দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জানা গেছে, সকাল থেকেই হাজতিদের সঙ্গে দেখা করতে স্বজনরা যশোরে কেন্দ্রীয় কারাগার এলাকায় অপেক্ষা করছিলেন। হঠাৎ কারাগারের হুইসেল বেজে ওঠে। হাজতিদের দেখতে আসা দর্শনার্থীদের দ্রুত কারাগার এলাকা থেকে বাইরে যেতে বলা হয়।

সূত্র জানিয়েছে, কারা অভ্যন্তরে নিউ জেল এলাকার সামনে সন্ত্রাসী ভাইপো রাকিব ও তার প্রতিপক্ষ সন্ত্রাসী সম্রাটের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। দুগ্রুপের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হয়। পরে হুইসেল বাজিয়ে কারারক্ষীরা ভেতরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই কারারক্ষী আহত হন। আহতদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত সাত-আটজনকে চিহ্নিত করেছেন। কয়েকজনকে পৃথক স্থানে রাখা হয়েছে। অন্যদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

যশোর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন সাজ্জাদ হোসেন বলেন, দুই কারারক্ষী ও ৫/৬ জন হাজতিকে কারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন।

যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, ঘটনাটি সামান্য। তবে, আকস্মিকভাবে তাদের একজন কারারক্ষী অ্যালার্ট হুইসেল বাজিয়ে ফেলেন। এতে করে বিষয়টি বড় আকারে রূপ নেয়।

তিনি বলেন, মূলত যশোর কেন্দ্রীয় কারাগারে বর্তমানে শহরের দাগি কয়েকজন সন্ত্রাসী রয়েছে। তাদের মধ্যে ভাইপো রাকিব অন্যতম। এদের দুটি গ্রুপের সদস্যদের বাইরেও কোন্দল ছিল। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, কারারক্ষীদের ওপর হামলা চালানো হয়নি। তারা তাড়াহুড়ো করে কারাগারের ভেতরে প্রবেশ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

মসজিদের ইমামের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

কেপ ভার্দে নয়, আর্জেন্টিনা কোচের সামনে বড় চ্যালেঞ্জ অন্যকিছু

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, জ্বালিয়ে দেওয়া হলো বিমান

১০

‘আলফা’র প্রশংসায় প্রভাস, ভরসা আলিয়া

১১

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

১২

ছয়-সাত ভাষায় গান গাই, জানালেন লুইপা

১৩

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

১৪

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

১৫

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

১৬

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

১৮

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

১৯

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

২০
X