চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা পরিষদ পৌর এলাকায়, তবুও ভোটারদের নিয়ে ধূম্রজাল

চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চাঁদপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চাঁদপুরের ৮ উপজেলার মধ্যে হাইমচর বাদে বাকি ৭ উপজেলাতেই পৌরসভা রয়েছে। আর বেশিরভাগ উপজেলা পরিষদগুলোই করা হয়েছে পৌর এলাকায়। সরকার দূরদর্শী চিন্তাভাবনা করে জনগণের সেবাপ্রাপ্তি সহজতর করতেই স্থানীয় উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদকে কাজে লাগাচ্ছে। এবার সেই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই চাঁদপুর সদরে শুরু হয়েছে নতুন ধূম্রজাল।

শনিবার (২৭ এপ্রিল) এক তথ্যে দেখা যায়, সদরের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা হাইকোর্টে একটি রিট করেন।

ওই রিটে তিনি উল্লেখ করেন, চাঁদপুর পৌরসভার ভোটাররা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানদের ভোট দেন। অথচ এই চেয়ারম্যানরা পৌর এলাকার ভোটারদের উন্নয়নে কোনো কিছু করার ক্ষমতা রাখেন না। তাই তিনি তার আবেদনে উপজেলা পরিষদ নির্বাচনে পৌর এলাকার ভোটাররা যাতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট না দেন এবং উপজেলা পরিষদের কোনো পদে প্রার্থী না হতে পারে এ দাবি জানিয়েছেন।

আদালত বিষয়টি আমলে নিয়ে নির্বাচন কমিশনকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য চার সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। আদেশে বলা হয়েছে, পৌর এলাকার ভোটাররা এ নির্বাচনে ভোট দেবেন না এবং তারা প্রার্থী হতেও পারবেন না।

আর এই রিটের এমন কাণ্ডেই ফুঁসে উঠেছে পৌর এলাকার ভোটারসহ অন্যান্য প্রার্থীরা। প্রার্থীরা অধিকাংশই পৌর এলাকার ভোটার এমনকি বর্তমান চেয়ারম্যান নাজিম দেওয়ানও পৌর এলাকার ভোটার। তাই তারা নির্বাচনকে মাথায় রেখে গণসংযোগসহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন। কেননা, নির্বাচন কমিশনের ২য় ঘোষিত তপশীল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন কার্যক্রম নিয়মিতভাবে চলে আসছে। এতে সরকারি অর্থ ও সময় দুইটাই খরচ হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা ও বাছাই কার্যক্রম শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থীদের মার্কা দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এই রিট আশীর্বাদ না কি অভিশাপ তা নিয়েই ভাবছে সবাই। এখন আগামী ২১ মে এ উপজেলায় আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ভোটাররা বলছেন, রিটকারী এবং তার পেছনের কলকাঠি নাড়ানো লোকগুলো জনপ্রিয়তার সংশয়ে পড়ায় ক্ষমতার চেয়ারে দীর্ঘসময় থাকার জন্যই এই কাণ্ড করেছে। কেননা শুধু চাঁদপুর কেনো সারা দেশেই তাহলে আইনি সিস্টেম চেঞ্জ করতে হবে। শুধু শুধু এই নাটক করে চাঁদপুর সদরকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানেই না। আমরা পৌর এলাকার এবং সদর উপজেলার সবাই পূর্বের নিয়মেই ভোট দিতে প্রস্তুত। তাই যথাসময়ে নির্বাচন দিয়ে ভোটের পরিবেশ ফেরাতে নির্বাচন কমিশনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্তি জেলা প্রশাসক বশির আহমেদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ পৃথকভাবে বলেন, আদালতের রায়ের কপি আমরা পেয়েছি। বৃহস্পতিবার সকালে সেটি নির্বাচন কমিশনে পাঠিয়েছি। কমিশনের পরবর্তী সিন্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখবেন যেভাবে

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১০

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১১

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

১২

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

১৫

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

১৬

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

১৮

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

১৯

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

২০
X